সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চলে। এ সময় টিকে গ্রুপের শবনম ভেজিটিবল ওয়েল মিলের নদী দখলকৃত স্থাপনার আংশিক, মেসার্স জান্নাত ওভারসিজ নামে একটি প্রশিক্ষণ কেন্দ্রের নদী দখলকৃত স্থাপনা, টিনশেড ঘর, পাঁচটি বাঁশের জেটিসহ মোট ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
একইসঙ্গে শীতলক্ষ্যা নদীতে বালু ফেলে ভরাটের অভিযোগে দুই বালু ব্যবসায়ীকে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি নদীর জায়গায় বালু ও ইট রাখার অপরাধে তা নিলামে ৬০ হাজার টাকায় সর্বোচ্চ ডাককারীকে প্রদান করা হয়।
.png)
বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মো. শহীদুল্লাহ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নদী রক্ষায় সীমানা পিলার, ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। সীমানা পিলারের ভেতরে যেসব অবৈধ স্থাপনা রয়েছে সেসব স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।