বুধবার বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো. শহীদুল্লাহ, উপ-পরিচালক মো. ইসমাইল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
বিকেলে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো. শহীদুল্লাহ।
.png)
এ সময় একটি এক্সকেভেটর (ভেকু) দিয়ে অবৈধ ২৭টি পাকা, আধা পাকা স্থাপনা, ৫টি বাঁশের জেটি ও ৪টি ড্রেজারের পাইপ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
এ সময় অবৈধভাবে বিআইডব্লিউটিএ এর জায়গায় বালু রাখার দায়ে কাচপুর ব্রিজ এলাকার মো. হারুন নামের একজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নদীর দখলদারদের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। অভিযানের সময় বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।