ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ি ডাকাতি

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৫, ৭ আগস্ট ২০২৩
অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ি ডাকাতি
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীতে অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যক্তির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরের দিকে খবর পেয়ে সুধারাম মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এর আগে রোববার দিবাগত রাত ৩টার দিকে জেলার সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের মনারখিল গ্রামের বাবুল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ি লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করেন।

ভুক্তভোগী ইসমাইল হোসেন বাবুল বলেন, ‘কিছুদিন আগে আমি গ্রামের বাড়িতে একটি বিল্ডিং নির্মাণ করি। ঐ ভবন নির্মাণ কাজ শেষ করতে আমি কিছু টাকা ধার-দেনা করি। রোববার রাত ১টার দিকে আমি ঢাকা থেকে বাড়িতে আসি। আসার সময় গ্রামের ঋণ পরিশোধ করতে আমার এক বন্ধুর থেকে কিছু টাকা ধার নিয়ে আসি’।

Advertisement

‘রোববার রাত আনুমানিক ৩টার দিকে ১০-১২ জনের একদল সশস্ত্র মুখোশ পরিহিত ডাকাত আমার বিল্ডিংয়ের ফটক ভেঙে ভেতরে ঢোকেন। তাৎক্ষণিক তারা আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলেন। এরপর ঘরে থাকা প্রায় সাড়ে ৫ লাখ টাকা, ৫-৬ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যান’।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন সুধারাম থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!