গ্রেফতার শরিফ উপজেলার চান্দহর ইউনিয়নের চরপল্টন গ্রামের বাসিন্দা। এর আগে রোববার রাত ২টার দিকে উপজেলার পাড়াগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গত ২৫ জুলাই রাত পৌনে ৮টার দিকে ঐ গৃহবধূ এক জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার পথে শরিফ, হযরত মোল্লা ও রমিজসহ অজ্ঞাতনামা দুই থেকে তিনজন মুখে গামছা বেঁধে পাশের একটি কলা বাগানে নিয়ে ধর্ষণ করেন।
.png)
স্বজনরা তাকে খোঁজাখুঁজি করলে পাশের কলাবাগানে বিবস্ত্র অবস্থায় ঐ নারীকে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ২৭ জুলাই ভুক্তভোগী বাদী হয়ে সিংগাইর থানায় তাদের বিরুদ্ধে মামলা করেন।
সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ধর্ষণ মামলার প্রধান আসামি শরিফকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।