ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ট্রাকচাপায় সাংবাদিকের মৃত্যু: সেই চালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২১, ৭ আগস্ট ২০২৩
ট্রাকচাপায় সাংবাদিকের মৃত্যু: সেই চালক গ্রেফতার
ফাইল ফটো

গাজীপুরের কাপাসিয়ায় বেপরোয়া ডাম্প ট্রাকের চাপায় সাংবাদিক মিলনের মৃত্যু হয় গত শুক্রবার। এ ঘটনায় ঐ ডাম্প ট্রাকের চালক আহাদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে মুন্সীগঞ্জে লৌহজং থেকে তাকে গ্রেফতার করে র‍্যাবের যৌথ দল।

র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

গত ৪ আগস্ট সকাল ১০টার দিকে একটি বালুভর্তি ডাম্প ট্রাকের চাপায় নিহত হন সাংবাদিক মিলন। তিনি গাজীপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গাজীপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক ছিলেন। এছাড়া দৈনিক ভোরের দর্পণ ও দৈনিক করতোয়ার গাজীপুর প্রতিনিধি ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!