শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বালাপাড়া সরকারি স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত কালীগঞ্জ উপজেলা শাখার ছাত্রদল আহ্বায়ক হামিদুল হক নয়ন উপজেলার ভোটমারী ইউনিয়নের আমিনুর রহমানের ছেলে।
.png)
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বালাপাড়া সরকারি স্কুলের সামনে থেকে ছাত্রদলের আহ্বায়ক হামিদুল হক নয়নকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫ ইয়াবা উদ্ধার করা হয়।
কালিগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, আটককৃত ছাত্রদলের আহ্বায়ক হামিদুল হক নয়নের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।