আটককৃত নবীন উপজেলার বড় কসবা গ্রামের মোকলেস তালুকদারের ছেলে।
এজাহারের বরাত দিয়ে গৌরনদী মডেল থানার এসআই শাহজাহান জানান, বুধবার (২ আগস্ট) বিকেলে প্রাইভেট পড়ে ফেরার পথে গৌরনদীর মদিনাস্ট্যান্ড নামক এলাকা থেকে অনার্স প্রথম বর্ষের ছাত্রীকে তুলে নিয়ে যান নবীন। এ ঘটনায় ঐ ছাত্রীর মা বাদী হয়ে থানায় অপহরণের অভিযোগে একটি মামলা করেন। পুলিশ বৃহস্পতিবার ভোররাতে অভিযান চালিয়ে বাটাজোর এলাকা থেকে নবীনকে আটকের পাশাপাশি অপহৃতা তরুণীকে উদ্ধার করে।
.png)
এসআই আরো জানান, আটককৃত নবীনকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ ও তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে গ্রেফতারকৃত নবীন তালুকদারের দাবি, অপহরণ নয় মূলত প্রেমের সম্পর্কের জের ধরে তারা পালিয়েছিলেন।