ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে বাস উল্টে হেলপার নিহত, আহত ৫

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫২, ৩ আগস্ট ২০২৩
যশোরে বাস উল্টে হেলপার নিহত, আহত ৫
ছবি: সংগৃহীত

যশোর সদরের জমতলায় রূপসা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস উল্টে হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কের জামতলার আফিল ব্রিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের বাসটি যশোর-খুলনা মহাসড়কের জামতলায় মহাসড়কের ওপর মাটি ও কাঁদার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তবে গাড়িটি বেপরোয়া গতিতে চলছিল বলে যাত্রীরা অভিযোগ করেন।

Advertisement

তারা আরো জানান, দুর্ঘটনায় গুরুতর আহত ঐ বাসের হেলপার যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় আরো পাঁচজন আহত হন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

হাইওয়ে পুলিশের (যশোর সার্কেল) এসআই মনিরুজ্জামান এ ঘটনা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর যশোর-খুলনা মহাসড়কের প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে এস্কেভেটর দিয়ে দুর্ঘটনা কবলিত রূপসা গাড়িটি সড়ক থেকে সরানো হলে যান চলাচল স্বাভাবিক হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!