বুধবার সকালে উপজেলার বড় আঁচড়া প্রাইমারি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিকা আনিকা বড় আঁচড়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। আনিকা বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে আনিকা স্কুলে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা আনিকাকে উদ্ধার দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, সকালে একটি পণ্যবাহী ট্রাক ঐ শিক্ষার্থীকে চাপা দিয়ে চলে যায়। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকসহ চালককে আটক করেছে।