ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৮, ৩১ জুলাই ২০২৩
পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
ছবিতে নূরজাহান আক্তার এবং নূহা আক্তার

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে নূরজাহান আক্তার (৬) এবং নূহা আক্তার (৫) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা গ্রামের চন্দের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মৃত নূরজাহান আক্তার এবং নূহা আক্তার একই এলাকার কাউছারের মেয়ে।

স্থানীয়রা জানান, কাউছার সপরিবারে ঢাকায় বসবাস করেন। তিনি কোরবানির ঈদে গ্রামের বাড়ি আসেন। আগামী সপ্তাহে তার স্ত্রী নাজমা বেগমের তৃতীয় সন্তান জন্ম দেওয়ার কথা। এজন্য তাদের ঢাকায় ফেরা হয়নি। নাজমা বেগম সোমবার দুপুরে রান্না ঘরে কাজে ব্যস্ত ছিলেন। এ সময় নূরজাহান আক্তার এবং নূহা আক্তার দাদি নাছিমা বেগমের কাছে পুকুরে গোসল করার বায়না করে। তাদের কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। কিন্তু তারা কাউকে কিছু না বলে পুকুরে চলে যায়। এর কিছুক্ষণ পর ছালেহা বেগম নামে স্থানীয় এক নারী পুকুরে গোসল করতে নামলে ডুবে থাকা এক শিশুর দেহ তার পায়ের সঙ্গে লাগে। পরে পুকুর থেকে নূরজাহান এবং নূহাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Advertisement

ফরিদগঞ্জ থানার ওসি মো. আব্দুল মান্নান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!