ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘরে ব্যস্ত মা, পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩১, ২৭ জুলাই ২০২৩
ঘরে ব্যস্ত মা, পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলে পুকুরে ডুবে মাহফুজা আক্তার নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুলাই) দুপুরে সদর উপজেলার মগড়া ইউনিয়নের যোগাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মাহফুজা আক্তার কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের প্রবাসী শরিফুল ইসলামের মেয়ে।

রাতে বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোতালেব সরকার জানান, সোমবার সকালে মায়ের সঙ্গে যোগাপাড়া গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসেন শিশু মাহফুজা। বুধবার দুপুরে সে শিশুদের সঙ্গে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!