ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুর লঞ্চঘাটে গাঁজাসহ যুবক আটক

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৬, ৩১ জুলাই ২০২৩
চাঁদপুর লঞ্চঘাটে গাঁজাসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে কোস্টগার্ড। রোববার বিকেলে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

আটককৃত যুবক মো. সাগর ভোলা জেলার বাসিন্দা।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লঞ্চঘাট এলাকায় ব্যাগ কাঁধে এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামার সংকেত দেওয়া হয়। আভিযানিক দল কর্তৃক সন্দেহজনক ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ২টি প্যাকেট থেকে মোট ৫ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। 

Advertisement

চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তিকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!