রোববার রাত সাড়ে ১১টার দিকে শৈলকুপা উপজেলার পাদমদী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নাজমা খাতুন পাদমদী গ্রামের মৃত ইজাহার শেখের মেয়ে। স্বামী রইচ মণ্ডল চর ত্রিবেনী গ্রামের আজিজ মণ্ডলের ছেলে।
নাজমা খাতুনের ছোট ভাইয়ের স্ত্রী চম্পা খাতুন জানান, নাজমার স্বামী রইচ ঢাকাতে তারেক নামে একটি পোশাক কারখানায় কাজ করেন। নাজমা খাতুন বাড়িতে থাকতেন। গত কোরবানির ঈদের আগে নাজমা জানতে পারেন, তার স্বামী রইচ ঢাকাতে এক নারীকে বিয়ে করেছেন। এরপর থেকে তাদের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। ঘটনার তিনদিন আগে রইচ বাড়িতে আসেন। রোববার রাত ১১টার দিকে গলাকাটা অবস্থায় বিছানায় নাজমার লাশ পড়ে থাকতে দেখেন বাড়ির লোকজন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে নাজমার স্বামী পলাতক রয়েছেন।
.png)
এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ময়নাতদন্তে জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যার কারণ জানা যাবে।