ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে বসতঘরে মিলল বৃদ্ধের লাশ

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৯, ৩০ জুলাই ২০২৩
জামালপুরে বসতঘরে মিলল বৃদ্ধের লাশ
লাশ উদ্ধার- ফাইল ফটো

জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের কুমারিয়া গ্রামে ইব্রাহিম হোসেন নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। মৃত ইব্রাহিম কুমারিয়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার সকালে নিজ বসতঘরে গলায় দড়ি বাঁধা অবস্থায় বৃদ্ধ ইব্রাহিমের লাশ দেখতে পায় এলাকাবাসী পুলিশে খবর দেন। মৃত ইব্রাহিম দীর্ঘদিন ধরে পেটের ব্যথাসহ নানা রোগে ভুগছিলেন বলে জানা যায়।

Advertisement

সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ঐ বৃদ্ধে মৃত্যুর কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!