নিহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক নজরুল ইসলাম ও উপ-খাদ্য পরিদর্শক সাইদুর রহমান।
আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
স্থানীয় বাসিন্দা ঝান্টু রহমান জানান, সদর উপজেলা থেকে মোটরসাইকেলযোগে নজরুল ইসলাম ও সাইদুর রহমান মেহেরপুরের দিকে যাচ্ছিলেন। চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক সড়কের কুলপালা গ্রামের আখ সেন্টারের কাছে পৌঁছালে বিপরীত থেকে আসা এক প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঐ দুই কর্মকর্তা ঘটনাস্থলেই নিহত হন।
ওসি বিপ্লব কুমার নাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।