ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টঙ্গীতে দেয়াল ধসে ৩ শ্রমিকের মৃত্যু

গাজীপুর ও কালীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪০, ২৯ জুলাই ২০২৩
টঙ্গীতে দেয়াল ধসে ৩ শ্রমিকের মৃত্যু
স্বজনদের আহাজারি

গাজীপুরের টঙ্গীতে দেয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল উপজেলার কড়ইকান্দি গ্রাম আরিফ হাসানের ছেলে বকুল (৩৫), একই এলাকার নর্দানগর গ্রামের আকন্দ মিয়ার ছেলে সুলতান (৫০) এবং  টঙ্গীর গোপালপুর এলাকার ধনু মিয়ার ছেলে সবুজ (৩৫)।

এ দুর্ঘটনায় নয়ন (২৫) এবং মাহাতাব (৩০) নামে আরো দুই শ্রমিক আহত হয়েছেন। তাদেরকে টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে মাহাতাবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক।

Advertisement

জানা গেছে, শনিবার সকাল থেকেই ঐ এলাকায় নির্মাণাধীন ড্রেনের কাজ করছিলেন ৩০ জন শ্রমিক। সন্ধ্যায় নির্মাণ কাজ চলাকালীন সময়ে পার্শ্ববর্তী একটি চারতলা বাড়ির সীমানা প্রাচীর ধসে পড়ে। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। আহত হন আরো দুই শ্রমিক। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান বলেন, দেয়াল ধসে তিনজনের মৃত্যু হয়েছে। দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। উদ্ধার কাজ এখনো চলছে। 

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এছাড়া হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!