শনিবার সকালে বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আশুরা উদযাপন উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
বাংলাবান্ধা আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন জানান, পবিত্র আশুরা পালন উপলক্ষ্যে বন্দর সংশ্লিষ্ট ভারত, নেপাল ও ভুটানের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বাংলাবান্ধা স্থলবন্দরে একদিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল রোববার সকাল থেকে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় সচল হবে।
.png)
বন্দর সংশ্লিষ্টরা জানান, আশুরায় আমদানি-রফতানি বন্ধ থাকলেও কাস্টমস ও বন্দরের কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলাবান্ধা ইমিগ্রেশনের ওসি নজরুল ইসলাম বলেন, পবিত্র আশুরায় স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশনে লোক পারাপার স্বাভাবিক থাকবে।