ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফ স্থলবন্দর দিয়ে ৫ দিন আমদানি-রফতানি বন্ধ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫১, ২৮ জুন ২০২৩
টেকনাফ স্থলবন্দর দিয়ে ৫ দিন আমদানি-রফতানি বন্ধ
ছবি: ডেইলি বাংলাদেশ

ঈদুল আজহা উপলক্ষে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর ৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশ-মিয়ানমার দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তা এসএম মোশাররফ হোসেন।

তিনি বলেন, মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার থেকে ১ জুলাই পর্যন্ত বন্দরের সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে।

Advertisement

কিন্তু বন্দরে থাকা পণ্য সামগ্রীর উসুল আদায় করা থাকলে সেসব পণ্য সামগ্রী বিশেষ ব্যবস্থায় বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে সরবরাহের সুব্যবস্থা রাখা হয়েছে। রোববার (২ জুলাই) বন্দর দিয়ে যথারীতি পণ্য আমদানি-রফতানি শুরু হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!