ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাটিরাঙ্গায় এসএসসিতে কমেছে জিপিএ-৫

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৮, ২৮ জুলাই ২০২৩
মাটিরাঙ্গায় এসএসসিতে কমেছে জিপিএ-৫
ফাইল ছবি

খাগড়াছড়ির মাটিরাঙ্গার ১১টি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যয় ঘটেছে। বিগত বছরের তুলনায় কিছুটা পাশের হার আগালেও বাড়েনি জিপিএ-৫ এর সংখ্যা। মাদরাসায় কমেছে শতকরা পাশের হার। এমন ফলাফলে হতাশায় ভুগছেন শিক্ষার্থী ও অভিভাবক মহল।

জানা গেছে, মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ১৫৩ জনের মধ্যে পাশ করেছে ৭৮ জন, শতকরা পাশের হার ৫০.৯৮%, জিপিএ-৫ পেয়েছে ২ জন।

তবলছড়ি কদমতলী উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৩২৫ জনের মধ্যে পাশ করেছে ২৩৪ জন, শতকরা পাশের হার ৭২.০০%। গোমতি বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ১৮৬ জনের মধ্যে পাশ করেছে ১৫২ জন, শতকরা পাশের হার ৮১.৭২%। জিপিএ-৫ পেয়েছে ২ জন।

Advertisement

শান্তিপুর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৬৭ জনের মধ্যে পাশ করেছে ৫৫ জন, শতকরা পাশের হার ৮২.০৯%। আমতলী উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ১৫৪ জনের মধ্যে পাশ করেছে ১২২ জন, শতকরা পাশের হার ৭০.৮৯%। তাইন্দং উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ২৫৯ জনের মধ্যে পাশ করেছে ১৯৯ জন, শতকরা পাশের হার ৮৬.৮৩%। জিপিএ-৫ পেয়েছে ১ জন।

মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ১২৫ জনের মধ্যে পাশ করেছে ৭৬ জন, শতকরা পাশের হার ৬০.৮০%। খেদাছড়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ১০৩ জনের মধ্যে পাশ করেছে ৪৯ জন, শতকরা পাশের হার ৪৭.৫৭%। মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের মোট পরীক্ষার্থী ১৪৮ জনের মধ্যে পাশ করেছে ৮৮ জন, শতকরা পাশের হার ৫৯.৪৫ %। জিপিএ-৫ পেয়েছে ৪ জন।

আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৭৪ জনের মধ্যে পাশ করেছে ৬০ জন, শতকরা পাশের হার ৮১.০১%। বড়নাল মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৩৪ জনের মধ্যে পাশ করেছে ১৬ জন, শতকরা পাশের হার ৫৩.৩৩%। উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ে মোট ১৬২৮ পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১১২৯ জন। শতকরা পাশের হার ৬৯.৩৪%, মোট জিপিএ-৫ পেয়েছে ৯ জন।

এদিকে, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসায়, পরীক্ষার্থী ৪১ জনের মধ্যে পাশ করেছে ৩৭ জন, শতকরা পাশের হার ৯২.৫০%। তবলছড়ি ইসলামিয়া আলিম মাদরাসা মোট পরীক্ষার্থী ৩৬ জনের মধ্যে পাশ করেছে ৩০ জন, শতকরা পাশের হার ৮৩.৩৩%। তাইন্দং মোহাম্মদিয়া দাখিল মাদরাসা মোট পরীক্ষার্থী ৫৫ জনের মধ্যে পাশ করেছে ৪৫ জন, শতকরা পাশের হার ৮১.৮১%। খেদাছড়া ইসলামিয়া দাখিল মাদরাসা মোট পরীক্ষার্থী ২৫ জনের মধ্যে পাশ করেছে ২৩ জন, শতকরা পাশের হার ৯২%। গোমতি পশ্চিমপাড়া ইসলামিয়া দাখিল মাদরাসা মোট পরীক্ষার্থী ১৫ জনের মধ্যে পাশ করেছে ১২জন, শতকরা পাশের হার ৮৪.৪৬%। 

উপজেলার মোট ১৭২ জন দাখিল পরীক্ষার্থীদের মধ্যে কৃতকার্য হয়েছে ১৪৭ জন। শতকরা পাশের হার ৮৫.৪৬%। জিপিএ ৫ শূন্য। গত বছরের তুলনায় দাখিলে কমেছে শতকরা পাশের হার। জিপিএ-৫ নেই।

দুটি ভোকেশনাল কেন্দ্রে যথাক্রমে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৭০ জনের মধ্যে পাশ করেছে ৫১ জন, শতকরা পাশের হার ৭২.৮৫%। শান্তিপুর উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৪৪ জনের মধ্যে পাশ করেছে ৩৭ জন, শতকরা পাশের হার ৮৪.০৯ %। জিপিএ-৫ পেয়েছে ৪ জন।

গত বছর মাটিরাঙ্গায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার মাধ্যমিকে ৬৭.০৩% দাখিলে ৯৭.৪৮%। জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার মাধ্যমিকে ৬৯.৩৪% দাখিলে ৮৫.৪৬%। জিপিএ-৫ পেয়েছে মাধ্যমিক ও সমমানে ৯ জন, ভোকেশনালে ৪ জনসহ মোট ১৩ জন।

ফলাফল বিশ্লেষণে গত বছরের তুলনায় মাধ্যমিক পাশের হার বেড়েছে ২.৩১%, মাদরাসায় কমেছে ৯.০২%। সব বিভাগে জিপিএ-৫ কমেছে।

এমন ফলাফলের কারণ হিসেবে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি অনীহা ও মোবাইল আসক্তিকে দুষছেন সচেতন মহল। কাম্য ফলাফল না হওয়ায় শিক্ষার মান নিয়ে দুশ্চিন্তায় সব মহল।

এদিকে, এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর উল্লাসে মেতেছে উত্তীর্ণ শিক্ষার্থীরা। ফল ঘোষণার সঙ্গে সঙ্গে আনন্দে মাতোয়ারা তারা। তাদের এ উল্লাসে সঙ্গ দিচ্ছেন অভিভাবকরাও।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!