মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠান হয়। এতে উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আমির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গার উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতেমা চৌধুরী। এ সময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনিছুজ্জামান ডালিম প্রমুখ বক্তব্য রাখেন।
.png)
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, মাটিরাঙ্গার ৬৫০ জন কৃষকের মাঝে পাঁচ কেজি করে আমনের ধানের বীজ, ১০ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে।