৩৪ বছর বয়সী ইউপি সদস্য শামীম মৃধা ২০২৩ সালে গাজীপুরের একটি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তিনি শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের আবুল হাসেম মৃধার ছেলে। শামীম মৃধা মাওনা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য।
জানা যায়, ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪.৪৩ পেয়ে তিনি উত্তীর্ণ হয়েছেন।
.png)
শামীম মৃধা বলেন, গত নির্বাচনের পূর্বে একটি কথা প্রচার হয় যে, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে একজন ইউপি সদস্যকে ন্যূনতম এসএসসি পাস হতে হবে। এজন্য জনসাধারণের সেবা করার মানসিকতা নিয়ে স্কুলে ভর্তি হয়। আজ আমার আশা পূরণ করেছেন মহান আল্লাহ তায়লা। আমি মনে করি- এমন একটি আইন বাস্তবায়ন হলে আমার মতো সবাই এসএসসি পাস করতে আগ্রহী হবেন। শিক্ষিত লোকজন চেয়ারম্যান মেম্বার হলে জনসাধারণও ভালো সেবা পাবেন।
মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকন বলেন, শামীম একজন ভালো মনের মানুষ। তাকে অনুসরণ করা উচিত। শিক্ষার কোনো বয়স নেই মেম্বার শামীম মৃধা এর দৃষ্টান্ত। তার কর্মময় জীবনের সফলতা কামনা করছি।