ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ি ফিরে ছেলে দেখলো, ‘খাটে পড়ে আছে মায়ের মরদেহ’

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৯, ২৪ জুলাই ২০২৩
বাড়ি ফিরে ছেলে দেখলো, ‘খাটে পড়ে আছে মায়ের মরদেহ’
ফাইল ছবি

জয়পুরহাটে রিতা আক্তার (৩০) নামে এক নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে শহরের আমতলী এলাকার ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রিতা আক্তার কালাই উপজেলার ঘাটুরিয়া গ্রামের মেহেদুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রিতার স্বামী ঢাকায় চাকরি করতেন। দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে তিনি জয়পুরহাট শহরের আমতলী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সকালে তার সন্তানরা স্কুলে যায়। পরে তার ৬ বছরের ছেলে বাড়িতে এসে দেখে খাটের ওপর মায়ের মরদেহ পড়ে আছে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে প্রেরণ করে।

Advertisement

জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, কারা কী কারণে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করবে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!