রোববার (২৩ জুলাই) রাতে সান্তাহার স্টেশনে আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামের সাইজার রহমানের ছেলে।
সান্তাহার রেলওয়ে পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার স্টেশনে থামে। এরপর যাত্রী নামা ওঠা করার সময় ভিড়ের মধ্যে চোর চক্রের সদস্য রাবিউল নামে ঐ যুবককে ট্রেনযাত্রীর পকেট থেকে ফোন ছিনতাই করে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়।
.png)
ওসি মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।