রোববার বিকেলে জেলার সিনিয়র দায়রা জজ আদিব আলী এ রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত কামরুল সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের সাদিকুল ইসলামের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২১ সালের ১৭ জানুয়ারি ডিবি পুলিশের অভিযানে চাঁপাইনবাবগঞ্জের বটতলাহাট এলাকা থেকে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার হন কামরুল। এ ঘটনায় ঐদিন থানায় মামলা করেন ডিবি পুলিশের এসআই মশিউর রহমান।
.png)
মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা ডিবি পুলিশের এসআই অনুপ কুমার সরকার ঐ বছরের ২৮ ফেব্রুয়ারি কামরুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আজকে এ রায় দেন আদালত।