রোববার দুপুরে এ রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা। দণ্ডপ্রাপ্তরা হলেন- ওই গ্রামের আছালত মণ্ডলের ছেলে জাফর মণ্ডল, মৃত খয়বার বিশ্বাসের ছেলে শিপন, কুদ্দুস মুন্সীর ছেলে মিন্টু মুন্সী ও মুজিবার মোল্লার স্ত্রী নূপুর।
মামলার বাদীপক্ষের আইনজীবী ইশারত হোসেন খোকন জানান, ২০১৫ সালের ৭ জুলাই শিশু মনিরাকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেন আসামিরা। অপহরণকারীরা শিশুটির বাবার কাছে মুক্তিপণ দাবি করেন। পরে ১১ জুলাই সদর থানায় অজ্ঞাতদের আসামি করে অপহরণ মামলা করেন শিশুটির বাবা। মামলার পরদিন বাড়ির পাশের পাটক্ষেত থেকে শিশু মনিরার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
.png)
তিনি আরো জানান, পুলিশ তদন্ত শেষে ২০১৬ সালের ৩১ মার্চ ১০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। রোববার ওই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এ রায় দেন আদালত। মামলার বাকি আসামিদের খালাস দেওয়া হয়েছে।