মৃতরা হলেন, ঐ গ্রামের গৃহকর্তা আসাদ শেখ ও মোল্লাহাট উপজেলার সোনাপুরা গ্রামের কাঠমিস্ত্রি নাসিম মোল্লা।
জানা গেছে, আসাদ শেখের বাড়িতে রান্না ঘরের টিনের চালে উঠে সংস্কার কাজ করছিলেন ঐ মিস্ত্রি ও গৃহকর্তা। কাজের প্রয়োজনে চালের ওপরে থেকে একই ঘরের একটি বাল্ব খোলার চেষ্টা করেন মিস্ত্রি। তখন অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন মিস্ত্রি নাসিম মোল্লা। তখন মিস্ত্রিকে উদ্ধার করতে গিয়ে গৃহকর্তাও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসা তাদের মৃত ঘোষণা করেন।
.png)
মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ জানান, বিষয়টি জানতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।