শনিবার দুপুর ১২টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম হাবিব (৪৫)। তিনি হানিফ পরিবহনের সুপারভাইজার।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. এমরান আলী জানান, রাজধানীর সায়দাবাদ থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে হানিফ পরিবহনের একটি বাস। পথে ভাঙ্গার মালিগ্রাম এলাকার এক্সপ্রেসওয়েতে পৌঁছালে দোলা পরিবহনের একটি বাস হানিফ পরিবহনকে ওভারটেক করতে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের বাসটি উল্টে যায়।
.png)
তিনি আরো জানান, এতে ঘটনাস্থলেই হানিফ পরিবহনের সুপারভাইভার হাবিব নিহত হন। এ সময় আহত হন ১০ যাত্রী। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িটি উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে।