শনিবার সকাল ৮টার দিকে ভোলাহাট-শিবগঞ্জ সড়কের ফলিমারি বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভোলাহাট উপজেলার গোহালবাড়ী গ্রামের ফাতেমা বেগম ও ধরমপুর গ্রামের হেলাল।
ভোলাহাট থানার ওসি সেলিম রেজা জানান, শিবগঞ্জ থেকে ছেড়ে আসা ভোলাহাটগামী মিনি ট্রাকের সঙ্গে শিবগঞ্জগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক নারীসহ অটোর দুই যাত্রী নিহত হন। এ সময় আহত হয়েছেন চালকসহ আরো তিনজন। তাদের উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
.png)
তিনি আরো বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।