জানা যায়, বেশকিছু দিন ধরে ৭০ বছরের এক অজ্ঞাত বৃদ্ধ দিনের বেলায় স্থানীয় তালগাছি বাজারে ঘোরাঘুরি করে রাতে গ্রামীণ ব্যাংকের সামনে থাকতেন। আজ সকালে স্থানীয়রা তাকে মৃত দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল কামরুজ্জামান পিপিএম এসে লাশের প্রাথমিকভাবে সুরতহাল করেন এবং পরিচয় নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা করছেন।
.png)
অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, সিআইডিকে বিষয়টি জানানো হয়েছে। এরই মধ্যে তারা এসেও লাশ শনাক্তের চেষ্টা করছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত, তালগাছি থেকে লাশটি উদ্ধার করে শাহজাদপুর থানায় রাখা হয়েছে।