ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৫

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১০, ২০ জুলাই ২০২৩
নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৫
ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সততা জেনারেল হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা দেবিদ্বার থানার আব্দুল আওয়াল, খুলনার পাইকগাছা থানার আবিদ হাসান নাহিদ, পাবনার ঈশ্বরদী থানার ইমরান, ব্রাক্ষণবাড়িয়া নাসিরনগর থানার শাকিল আহমেদ ও আফজাল আহমেদ জনি।

অভিযানে অংশ নেয়া ডিবি পুলিশের এসআই কবির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ভেলানগর এলাকার সততা জেনারেল হাসপাতালের সামনের ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় মহাসড়কের ওপর থেকে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

এ সময় তারা ৫ জন একটি মাইক্রোবাসে অবস্থান করছিলেন। তাদের তল্লাশি করে তাদের কাছ থেকে তিনটি চাপাতি দুটি চাকু উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় মামলা রেকর্ড করে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এর আগেও তাদের দুজনের বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, সম্প্রতি ঐ এলাকায় চুরি, ডাকাতি বেড়ে যাওয়ায় টহল অভিযান জোরদার করে পুলিশ। এই কয়েকদিনেই বেশ কয়েকজন ডাকাত ও মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!