ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই সন্তানকে নিয়ে থাকতেন রেলস্টেশনে, মৃত্যু ট্রেনের ধাক্কায়

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৭, ২০ জুলাই ২০২৩
দুই সন্তানকে নিয়ে থাকতেন রেলস্টেশনে, মৃত্যু ট্রেনের ধাক্কায়
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় আব্দুল লতিফ নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আব্দুল লতিফ ময়মনসিংহের ত্রিশাল থানার বালিপাড়া বান্ডারিয়া এলাকার বাসিন্দা। তিনি গত ২ বছর ধরে রেলস্টেশনে থাকতেন।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, ভিক্ষা করে জীবনযাপন করে রেলস্টেশনে দুই সন্তানকে নিয়ে থাকতেন আব্দুল লতিফ। বুধবার রাত ১০টার দিকে রেললাইনের ঐ পাড় থেকে স্টেশনের দিকে আসছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় রেললাইনে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। এতে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

স্টেশন মাস্টার বলেন, ঐ বৃদ্ধকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে খবর দেন স্থানীয়রা। পরে রেলস্টেশন কর্মীরা ঘটনাস্থলে যান। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে এর আগেই ঐ বৃদ্ধ ঘটনাস্থালেই মারা যান।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!