ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৩, ১৯ জুলাই ২০২৩
লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি

লালমনিরহাটের সদর উপজেলার মহেন্দ্রনগরে বিদুৎস্পৃষ্ট হয়ে এন্তাজুল ইসলাম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরের দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর সাতপাটকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত এন্তাজুল একই এলাকার কাউয়া মিয়ার ছেলে।

জানা যায়, এন্তাজুল দুপুরে তার জমিতে কাজ করছিলেন। এ সময় সেখানে পড়ে থাকা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন এন্তাজুল। পরে অন্য জমিতে কাজ করা লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!