ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কটিয়াদীতে গাঁজাসহ গ্রেফতার ২

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩২, ১৮ জুলাই ২০২৩
কটিয়াদীতে গাঁজাসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সাড়ে তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় উপজেলার ভোগপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- জামালপুর সদর উপজেলার দেউরপাড় চন্দ্রা দিঘিরপাড় গ্রামের জাহাঙ্গীর আলম সেলিমের ছেলে মো. সবুজ মন্ডল এবং ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ধলিকান্দা গ্রামের জালাল উদ্দিনের ছেলে মো. আব্দুর রাজ্জাক।

জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কদিয়াদী উপজেলার ভোগপাড়া গ্রামে অভিযান চালায় কটিয়াদী থানা পুলিশ। এ সময় সাড়ে তিন কেজি গাঁজাসহ সবুজ মো. মন্ডল এবং মো. আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়।

Advertisement

পরে কটিয়াদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!