সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া দুইজনের মধ্যে একজন শিশু ও অন্যজন নারী। ১৫ বছর বয়সী শিশু মো. আলভী নগরের পাঁচলাইশ এলাকার বাসিন্দা। রোববার নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয় শিশুটি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একইদিন তার মৃত্যু হয়। ৩৮ বছর বয়সী শারমিন হেনা রিতা শনিবার একই হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৮৭ জনের মধ্যে ৫০ জন সরকারি হাসপাতালে ও বাকি ৩৭ জন বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।
.png)
অন্যদিকে, জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৪৬৪ জন। তাদের মধ্যে ৮৫৭ জন সরকারি হাসপাতালে ও ৬০৭ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৮০ জন। নতুন করে দুইজন নিয়ে জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৮ জনের। তাদের মধ্যে নয়জন শিশু, ছয়জন পুরুষ ও তিনজন নারী।