রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদিঘী ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৈকত হোসেন নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার যাদবপুর গ্রামের জাকির হোসেনের ছেলে।
মিয়ারবাজার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসএম লোকমান হোসেন এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সৈকত মোটরসাইকেল চালিয়ে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে জগন্নাদিঘী এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই লোকমান হোসেন নিহত হন। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে।
.png)
তিনি আরো জানান, অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।