ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চালককে হত্যা করে অটো ছিনতাই, মিলল হাত-পা বাঁধা লাশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:০০, ১৩ জুলাই ২০২৩
চালককে হত্যা করে অটো ছিনতাই, মিলল হাত-পা বাঁধা লাশ
ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাত-পা বাঁধা অবস্থায় রুবেল (৪০) নামে এক অটো চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাতগ্রাম ইউনিয়নের কপালিয়ার টেক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।   

নিহত রুবেলের গ্রামের বাড়ি নরসিংদী সদর উপজেলার বাটপাড়া গ্রামে। তার বাবার নাম মৃত জামাল উদ্দিন। রুবেল সাতগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে শ্বশুর ইদ্রিস আলীর বাড়ির পাশে জমি কিনে বসবাস করতেন। 

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ এমদাদুল ইসলাম তৈয়ব জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে মহাসড়কের পাশে কপালিয়ার টেকের ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের হাত-পা বাঁধা অবস্থায় ছিল। লাশটির উপরের অংশে কাপড় থাকলেও নিচের অংশ কোনো কাপড় নেই। ধারণা করা হচ্ছে, অটো ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে এখানে ফেলে রেখেছে। 

Advertisement

তিনি আরো জানান, বুধবার সকালে অটো নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি তিনি। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!