ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে আহত ৩০

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৩, ১২ জুলাই ২০২৩
গোপালগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে আহত ৩০
ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা বাস শ্রমিক ইউনিয়নের বর্তমান এবং সাবেক সভাপতির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩০ জন আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় গোপালগঞ্জ শহরতলীর হরিদাসপুর পূর্বপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে অন্তত ৩০টি বাড়ি-ঘর ভাংচুর করা হয়। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।

সদর থানার ওসি জাবেদ মাসুদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা বাস শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি বুলবুল ইসলাম এবং সাবেক সভাপতি জাসু শেখের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে সন্ধ্যায় দুইপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হন। এ সময় উভয়পক্ষের অন্তত ৩০টি বাড়িঘরে ভাংচুর চালিয়ে লুটপাট করা হয়।

Advertisement

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় থেকে ছয়জনকে আটক করা হয়। গুরুতর আহত ১০ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!