ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়লেন যুবক

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০০, ১২ জুলাই ২০২৩
রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়লেন যুবক
ফাইল ছবি

জামালপুরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ছানোয়ার জাহান শিমুল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১২ জুলাই) সকালে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের বগালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক ছানোয়ার জাহান শিমুল শেরপুর সদরের চর জঙ্গলদী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

নিহতের পরিবার জানায়, শিমুলের মানসিক সমস্যা ছিল।

Advertisement

জামালপুর জিআরপি থানার এসআই আব্দুস সাত্তার জানান, বগালী এলাকায় রেললাইন পার হচ্ছিলেন শিমুল। এ সময় জামালপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!