জানা গেছে, হান্দলা গ্রামের মৃত আবজাল শেখের ছেলে বাবলু শেখের সঙ্গে তার আপন চাচাতো ভাই আজমল শেখের ছেলে রিপন শেখের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রিপন ও তার লোকজন বাবলু শেখের জমিতে থাকা তালগাছ কাটতে যান।
এ সময় খবর পেয়ে বাবলু শেখ ঘটনাস্থলে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিপন শেখ তার হাতে থাকা দেশীয় অস্ত্র হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
নিহতের ভাই ছিরু শেখ বলেন, আমার চাচাতো ভাই রিপন শেখসহ তাদের লোকজন পরিকল্পিতভাবে আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে। আমার ভাইয়ের হত্যার বিচার চাই।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।