ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তিস্তায় নৌকাডুবির ঘটনায় ৩০ ঘণ্টা পর মিলল আরো এক লাশ

হাতীবান্ধা ও লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৪, ১০ জুলাই ২০২৩
তিস্তায় নৌকাডুবির ঘটনায় ৩০ ঘণ্টা পর মিলল আরো এক লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদী পারাপারের সময় নৌকাডুবিতে নিখোঁজ তিনজনের মধ্যে দুইজনের লাশ রোববার উদ্ধার হয়। ঘটনার ৩০ ঘণ্টা পর অপর নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

রোববার সকালে উপজেলার ধুবনি গ্রামের তিস্তা নদীতে নৌকাডুবির এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক সদস্যবিশিষ্ট তদন্ত টিম গঠন করে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ। 

সোমবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা ধুবনী এলকায় তিস্তা নদীতে আহিদুল ইসলামের (৫০) লাশ স্থানীয়রা উদ্ধার করেন। এর আগে রোববার রাত ৮টায় উপজেলার ধুবনি এলাকার ভাটিতে ফজলুল হকের (৫০) লাশ উদ্ধার করে ডুবুরি দল। ওইদিন দুপুরে নিখোঁজ শফিকুলের লাশ উদ্ধার করা হয়।

Advertisement

নৌকাডুবিতে মৃতরা হলেন, হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের মৃত দমেজ উদ্দিনের ছেলে ফজলুল হক (৪৫), মৃত জুলাই শেখের ছেলে আহিদুল (৫০) ও দক্ষিণ গড্ডিমরাী এলাকার মৃত খাদু শেখের ছেলে শফিকুল (৪৫)।

স্থানীয়রা জানায়, সকালের দিকে ধুবনী এলাকার ১৩ জন কৃষক নদী পার হয়ে চরে যাওয়ার সময় মাঝ নদীতে নৌকা উল্টে যায়। এ সময় ১০ জন তীরে আসতে পারলেও ৩ জন নিখোঁজ হন। তিনজনেরই লাশ উদ্ধার হয়েছে। 

এ ঘটনায় এক সদস্যবিশিষ্ট তদন্ত টিমের নেতৃত্ব দেন লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টিএ মমিন। তিনি বলেন, ঘটনাস্থলে এসে তদন্ত করেছি। ডুবে যাওয়া নৌকার যাত্রীদের সঙ্গে কথা হয়েছে। কী কারণে নৌকাটি ডুবে গেছে তা পরে জানানো হবে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ, পুলিশ সুপার সাইফুল ইসলাম, হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন, উপজেলা ভূমি সহকারী লোকমান হোসেন।

হাতীবান্ধা থানার ওসি শাহ আলম বলেন, নৌকাডুবির ঘটনায় একে একে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার হয়েছে।

লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ বলেন, তিস্তায় নৌকাডুবির ঘটনায় এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কী কারণে দুর্ঘটনা হয়েছে তা তিন কার্যদিবসের মধ্যে প্রকাশ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!