ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নলছিটিতে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৯, ৯ জুলাই ২০২৩
নলছিটিতে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ
ফাইল ফটো

ঝালকাঠির নলছিটিতে এক বুদ্ধিপ্রতিবন্ধীকে (১৯) ধর্ষণের অভিযোগ উঠেছে হাবিব হাওলাদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় উপজেলার কুশঙ্গল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রোববার ভুক্তভোগীর বড় ভাই থানায় বাদী হয়ে হাবিব হাওলাদারের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগের পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন। তিনি একই উপজেলার বাসিন্দা।

নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

জানা গেছে, শনিবার সন্ধ্যায় ঐ প্রতিবন্ধী তার নিজ বসতঘরে ঘুমিয়ে ছিলেন। তার মা বাজারে ওষুধ আনতে গেলে এই সুযোগে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন হাবিব। এ সময় তার চিৎকারে তার বড় ভাই ছুটে আসলে তিনি পালিয়ে যান।

এ বিষয়ে ওসি আতাউর রহমান বলেন, রোববার সকালে মেয়েটির ভাই বাদী হয়ে  মামলা করেছেন। অভিযোগের পর থেকে আসামি পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!