রোববার সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন, সাটুরিয়া উপজেলার দক্ষিণ আয়নাপুর গ্রামের শহর আলী ও সিংগাইর পৌরসভার গোবিন্দল উত্তরপাড়া এলাকার করিম ওরফে কিরু।
.png)
মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সাটুরিয়া ও সিংগাইর উপজেলায় আলাদা অভিযান চালানো হয়। এ সময় শহর আলীর কাছ থেকে ৫০ ইয়াবা ও কিরুর কাছ থেকে ৬০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ ১৫ হাজার টাকা।
তিনি আরো জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা চলমান রয়েছে। তারা জামিনে বের হয়ে পুনরায় মাদক বিক্রির সঙ্গে জড়িয়েছে। তাদের বিরুদ্ধে সিংগাইর ও সাটুরিয়া থানায় আলাদা মামলা হয়েছে।