ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজের ৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর লাশ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৮, ৯ জুলাই ২০২৩
নিখোঁজের ৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর লাশ
ফাইল ফটো

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজের সাত ঘণ্টা পর জিহাদ মিয়া নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান। মৃত জিহাদ ঐ গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে।

জানা যায়, শনিবার বিকেল ৩টা থেকে শিশু জিহাদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্দেহবশত বাড়ির পাশের পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করলে একপর্যায়ে রাত পৌনে ১০টার দিকে তার মৃতদেহ উদ্ধার করেন স্থানীয়রা। গভীর পুকুরটিতে পড়ে গিয়ে ডুবে শিশুটা মারা গেছে বলে ধারণা করছেন তারা।

Advertisement

ওসি পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নান্দাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!