ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চকরিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে একজন নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৫, ৭ জুলাই ২০২৩
চকরিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে একজন নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক সেলিম উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ট্রাকের সহকারী।

শুক্রবার সকালে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড রাজধানী পাড়ার নজির আহমদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি খোকন কান্তি রুদ্র বলেন, শুক্রবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী যাত্রীবাহী একটি বাস মহাসড়কের ইসলামনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

Advertisement

এ সময় ট্রাকচালক ও হেলপার গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যান। সেলিম উদ্দিনের অবস্থা বেগতিক হওয়ায়  কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চমেক হাসপাতালে রেফার করেন। পরে চট্টগ্রাম নেয়ার পথে সেলিমের মৃত্যু হয়৷

গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশের ঐ কর্মকর্ত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!