শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার মধুপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মতি মিয়া জেলার ঈশ্বরগঞ্জ পৌর এলাকার মৃত হাশেম মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, বিকেলে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে মধুপুর বাজার এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোযাত্রী মতি মিয়া সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় চালকসহ আরো চারযাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
.png)
ট্রাকচালক পালালেও ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের ঐ কর্মকর্তা।