বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২৭তম বিসিএসের (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা শাহীনা আক্তারের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। ২০১৮ সালের ৮ নভেম্বর কিশোরগঞ্জের নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন তিনি। এছাড়া টাঙ্গাইলের কালিহাতী উপজেলাতেও কর্মরত ছিলেন।
.png)
এদিকে, ফেনীর বিদায়ী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান উপ-সচিব পদে পদোন্নতি পেয়ে স্থানীয় সরকার বিভাগে বদলি হচ্ছেন। ২০২১ সালের জুনে ফেনীতে ডিসি পদে যোগ দিয়েছিলেন তিনি। ২৪তম বিসিএসের মাধ্যমে কর্মজীবন শুরু করেন আবু সেলিম।