ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে সড়ক দুর্ঘটনায় আম ব্যবসায়ী নিহত

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৭, ৪ জুলাই ২০২৩
নাটোরে সড়ক দুর্ঘটনায় আম ব্যবসায়ী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস ও প্রাইভেটকারের সংঘর্ষে আব্দুল করিম নামে এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন।

মঙ্গলবার সকালে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল করিম ঢাকার আমিনবাজার এলাকার বাসিন্দা। আহতরা হলেন, নাজমুল, বৈশাখী খাতুন, মহাব্বত আলী ও সোলেমান আলী।

বনপাড়া হাইওয়ে থানার এসআই হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

স্থানীয়রা জানান, রাজশাহী থেকে প্রাইভেটকারে ঢাকায় ফিরছিলেন আব্দুল করিম। গাড়িটি বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আম ব্যবসায়ীসহ চারজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল করিমকে মৃত ঘোষণা করেন।

এসআই হাবিবুর রহমান বলেন, মাইক্রোবাস ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!