সোমবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আদমদীঘি থানার ওসি রেজাউল করিম।
গ্রেফতারকৃতরা হলেন, সান্তাহার হলুদঘর এলাকার নিজাম উদ্দিনের ছেলে জামাল খান (৪৫), নাজিমুদ্দিনের ছেলে জাহেদ খান (৩০), বাবু সাখিদারের ছেলে রানা সাখিদার (৩৮), চুন্নু মিয়ার ছেলে সোহেল রানা (৩৫), মহসিন আলীর ছেলে উজ্জল (৩২), আব্দুল হামিদের ছেলে মিলন হোসেন (৩৫), গনি মন্ডলের ছেলে ফিরোজ (৩৫), এলেম খানের ছেলে আরিফুল ইসলাম (২৫), আতোয়ার রহমানের ছেলে নয়ন (৩২), হাদেস সরদারের ছেলে খলির সরদার (৩৮), মন্টু হোসেনের ছেলে রুবেল হোসেন (২৮) ও কাজল মন্ডলের ছেলে সজিব মন্ডল (৩২)।
.png)
পুলিশ জানায়, গত রোববার দিবাগত রাতে আদমদীঘির সান্তাহার পুরাতন মাছবাজার এলাকায় জুয়া খেলা চলছিল। এমন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির টিএসআই মেহেদী হাসান ফোর্সসহ ওই স্থানে অভিযান চালান। অভিযানে ক্লাব ঘরে জুয়া খেলার সময় উল্লেখিত ১২ জুয়াড়িকে গ্রেফতার ও তাদের নিকট থেকে ৫ হাজার ১০০ টাকা ও তিন সেট তাস উদ্ধার করা হয়।
ওসি রেজাউল করিম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।