ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

একদিনে কাঁচা মরিচের দাম কমলো ৫০০ টাকা

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৬, ৩ জুলাই ২০২৩
একদিনে কাঁচা মরিচের দাম কমলো ৫০০ টাকা
কাঁচা মরিচ- ফাইল ফটো

আমদানি করা ভারতীয় কাঁচা মরিচ এসেছে খুলনার বাজারে। ফলে দামও কমেছে। একদিনের ব্যবধানে ৭০০ টাকার মরিচ নেমে এসেছে ২০০ টাকায়। দাম কম হওয়ায় মানুষের মধ্যেও স্বস্তি ফিরেছে।

সোমবার সকাল থেকে কাঁচা মরিচ মানভেদে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২৫০ টাকা কেজিতে। গতকালও কাঁচা মরিচের দাম ছিল ৬০০ থেকে ৭০০ টাকা কেজি।

নগরীর খালিশপুর পৌরসুপার মার্কেটের ব্যবসায়ী আব্দুস সালাম বলেন, কাঁচা মরিচের মানভেদে দাম কমেছে। আজ ২০০ থেকে ২৫০ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি করছি।

Advertisement

নগরীর টুটপাড়া জোড়াকল বাজারের ব্যবসায়ী আব্দুর রহিম বলেন, বাজারে ভারতীয় কাঁচা মরিচ এসেছে। এ জন্য দাম কমেছে। আজ সকাল থেকে ২০০ টাকা কেজিতে মরিচ বিক্রি করছি। গতকালও কাঁচা মরিচ ৬০০ টাকা কেজি বিক্রি করেছি।

নগরীর মিস্ত্রিপাড়া বাজারের ব্যবসায়ী কাজী সামসুদ্দীন বলেন, আমদানি করায় বাজারে অনেক কাঁচা মরিচ এসেছে। আমি ১২০ টাকা কেজি দরে ১৫ কেজি মরিচ কিনেছিলাম। বিক্রি করছি ১৬০ টাকা কেজিতে। ২৫০ গ্রাম কাঁচা মরিচের দাম নিচ্ছি ৪০ টাকা। গতকালও ১০০ গ্রাম কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৭০ টাকায়।

খালিশপুর হাউজিং বাজারে আসা তসলিমা বেগম বলেন, কাঁচা মরিচের দাম গতকালও ছিল ৬০০ টাকা। আজ ২০০ টাকা কেজি। শুনেছি ভারতীয় মরিচ এসেছে। আরো দাম কমবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!