ঈদের এই সময়ে সবার পাতে মাংস। কিন্তু চাইলেই বাড়ির আঙিনায় থাকা কাঁচা মরিচ গাছ থেকে তুলে নিয়েই ঝাল ভর্তা করতে পারেন। যা স্বাদে ভিন্নতা নিয়ে আসবে। জেনে নিন রেসিপি-
উপকরণ
- কাঁচামরিচ ১ /২ কাপ
- রসুন ১/২ কাপ
- লবণ পরিমাণমতো
- ধনে পাতা কুচি ১/২ কাপ
প্রণালি
রসুন ছিলে নিন,কাঁচামরিচের বোঁটা ছাড়িয়ে রাখুন। এবার তাওয়ায় কাঁচামরিচ ও রসুন ভালো করে টেলে নিন। এরপর সব উপকরণ একসঙ্গে বেটে নিন। তৈরি হয়ে গেল ভর্তা।